
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে গমের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল বেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস কার্যালয় চত্বরে ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম ও শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিনের সভাপতিত্বে এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম ও শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে এই কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।
উপজেলায় এবার ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী গমের এই কৃষি প্রণোদনা উপকরণ হিসেবে প্রত্যেকে গমের বীজ ২০ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার পাচ্ছেন। প্রতি ৫ জনকে গ্রুপ করে দেওয়া হচ্ছে এসব বীজ ও সার।
উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন বলেন, উপজেলায় অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক রয়েছেন যারা বীজ ও সারের অভাবে রবি মৌসুমে গমসহ অন্যান্য ফসলের চাষ করার সুযোগ পান না।
সরকার এসব কৃষকদের কথা চিন্তা করে রবি মৌসুমের চাষে উদ্বোদ্ধ ও উৎপাদন বৃদ্ধি কল্পে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করে আসছেন। রবি মৌসুমে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলার ৭টি ইউনিয়নের প্রকৃত কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...