
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত বস্তায় সবজি চাষ (লাউ) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আইয়ুব উল হক বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিবসটি অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বসির আলমের সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মো. জীবন ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি মাওলানা ইমরান চৌধুরী, ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য মিজানুর রহমান, সাংবাদিক তরিকুল ইসলাম ও আল আমিন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় কৃষক/কৃষাণী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
জানা যায়, বুড়াবুড়ি ব্লকের টেকসই কৃষি উন্নয়ন গ্রুপের চাষী আব্দুল মান্নানের বস্তায় সবজি চাষ (লাউ) এর নাইস গ্রীন জাতের ফসল পরিদর্শন শেষে এই মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন, ওই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হক।
উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় বাস্তবায়িত বস্তায় সবজি চাষ (লাউ) এর প্রদর্শনী মাঠ দিবসে অতিথিবৃন্দ বক্তারা বুড়াবুড়ি টেকসই কৃষি উন্নয়ন গ্রুপের বস্তায় সবজি চাষ লাউসহ উচ্চ মূল্যের নিরাপদ সবজি উৎপাদন প্রযুক্তি ব্যবহার ও সুফল সম্পর্কে মতামত আদান-প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...