
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে চুরির চেষ্টাকালে আকাশ (১৩) নামে এক কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসীর তীব্র উত্তেজনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার থানা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ওই এলাকায় একই রাতে ৮টি দোকানে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছিল।এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে থানা ব্রিজ সংলগ্ন একটি মুদি দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করে এক কিশোর। পাশের দোকানের এক ব্যবসায়ী শব্দ শুনে আশপাশের লোকজনকে জানায়।
একপর্যায়ে স্থানীয়রা বন্ধ দোকানের তালা ভেঙে কিশোরকে হাতে নাতে ধরে ফেলে। আটক কিশোরের বাবার নাম আফজাল ও তার বাড়ি উপজেলার বাদশা বাড়ি বলে জানায় সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঘটনার সময় তার সঙ্গে নাহিদ নামে আরেকজন ছিল। নাহিদের বাবার নাম জামাল। সে পেশায় ট্রলারচালক।

তার তাদের বাড়ি দর উপজেলার লাউকাঠী ইউনিয়নের আবাসন এলাকায়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহস্রাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়। পূর্বের একাধিক চুরির ঘটনায় ক্ষুব্ধ জনতা আটক কিশোরকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করলে সচেতন ব্যক্তিরা তাকে জনরোষ থেকে রক্ষা করে পুলিশে খবর দেন।
পুলিশ পরিস্থিতি উত্তপ্ত দেখে অতিরিক্ত ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ কিশোরকে থানায় নিয়ে গেলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা দুমকি থানা ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে থানার মূল ফটক বন্ধ করে মাইকিংয়ের মাধ্যমে ওসি উপস্থিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানান এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ওসি সেলিম উদ্দিন বলেন, আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। থানা ব্রিজ এলাকায় পূর্বের চুরির ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততার কথা প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, একই এলাকায় বারবার চুরির ঘটনায় তারা আতঙ্কিত ও অতিষ্ঠ। তাদের দাবি, এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। দ্রুত ওই চক্রকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...