• অপরাধ বরিশাল
  • পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় প্রাক শিক্ষার্থী নিহত

পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় প্রাক শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ , ২৭ অক্টোবর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায়  মাহুয়া (৬) নামে এক প্রাক শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহুয়া ওই ইউনিয়নের লুৎফর মুন্সির মেয়ে এবং ৭৩নং উত্তর-পশ্চিম গোছানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, স্কুল ছুটির পর দোকানে যাওয়ার পথে দ্রুতগতির একটি অটোরিকশা মাহুয়াকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য লিখুন

আরও খবর