
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে পুলিশ পরিচয়ে অতংক সৃস্টি করে দুইটি আদীবাসীর বাড়ীত থেকে নগদ টাকা ও স্বর্ণালকার লুটের অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার শিতলডাঙ্গা তালতলা আদীবাসী পাড়ায় ৩ টি মোটরসাইকেল যোগে ৩ জন লোক সাদা পোশাকে পুলিশ পরিচয়ে আদীবাসীদের বাড়ী ঘরে ঢুকে স্থানীয় শ্রী মুক্তার কিস্কু নামে এক ব্যক্তির হাতে হ্যান্ডকাপ পড়িয়ে আতংক সৃস্টি করে।
এসময় অতংকিত হয়ে ওই গ্রামের আদীবাসীরা ঘর বাড়ী ছেড়ে পালিয়ে যায়। এই সুযোগে পুলিশ পরিচয় দানকারী লুটেরা শ্রী মঙ্গল কিস্কু’র ঘরে সুটকেস ভেঙে গরু বিক্রি করা নগদ ৭০ হাজার টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল ও ১ জোড়া চাঁদির নূপূর এবং মোক্তার কিস্কু’র বাড়ী হতে ছাগল বিক্রি করা নগদ ১০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চরম চাঞ্চল্যের সৃস্টি হয়।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, এবিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে, সঠিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...