পটুয়াখালীর দুমকিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ , ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

এম আমির হোসাইন, পটুয়াখালীঃ শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ ও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের আনুষ্ঠানিক আয়োজন করা উচিত। কিন্তু খরচ বহনে ব্যর্থ অধিকাংশ প্রতিষ্ঠানের শিক্ষক সহ কর্তৃপক্ষ তা এড়িয়ে যান।

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) পটুয়াখালীর দুমকি উপজেলার ২১ পশ্চিম লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদানে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় রাজনৈতিক নেতা মোঃ তুহিন ফরাজী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির শরীফ, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, খলিল আকন, দেলোয়ার হোসেন এবং পশ্চিম লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ বিলকিস উপস্থিত ছিলেন।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। কোমলমতি শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও যত্ন নেওয়ার দায়িত্ব অভিভাবক ও শিক্ষক—উভয়েরই।

পড়াশোনায় আরও মনোযোগী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সুনীল চন্দ্র দেবনাথ কৃতি ৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন।

মন্তব্য লিখুন

আরও খবর