পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জয়পুরহাট প্রেসক্লাবে দোয়া মাহফিল

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ , ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে জয়পুরহাট প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লার সভাপতি আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে সাংবাদিক আল মামুন’র সঞ্চালনায় রাসুল (সা:) এর জীবনী নিয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জয়পুরহাট ইমাম কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মাসুদ রানা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম ও জয়পুরহাট ইমাম কল্যাণ সমিতির সদস্য মাওলানা আমিরুল ইসলাম।

এ সময় রাসুল (সা:) এর জীবনীর উপর আলোচনা সভা শেষে হামদ, নাত ও দোয়া করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর