পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

প্রকাশিত: ৪:৫৩ পূর্বাহ্ণ , ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
ছবি- সময়ের আবর্তন।

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন, সমাজ ও রাষ্ট্রে তাদের অবদান স্মরণ এবং প্রবীণবান্ধব সমাজ গঠনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদ কমপ্লেক্সে সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলতাফ হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ এবং আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান সাইফ।

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত প্রবীণদের মাঝে খাবার ও নাশতা বিতরণ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর