
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের দলীয় মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার(১৮ আগষ্ট) সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৃথকভাবে দুই কর্মকর্তার সাথে এ মতবিনিময় করেন। এসময় তিনি পাইকগাছা–কয়রার প্রধান সড়কের বাক সরলীকরণ, এলজিইডি’র সড়ক উন্নয়ন কাজ, শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়ন, বাস টার্মিনাল নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, পৌর সদরে খ্রিস্টান সম্প্রদায়ের আবাসন ব্যবস্থা সম্প্রসারণ, পানির ট্যাংক ও জলাধার বিতরণ, শিববাটি ব্রিজের টোল ফ্রি ঘোষণা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, পৌর আমীর ডা. জিএম আসাদুল হক, নায়েবে আমীর মাওলানা সম আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সেক্রেটারি আসাদুল ইসলাম, সাংবাদিক ফিরোজ আহমেদ, সাবেক শিবির নেতা আব্দুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম ও শিবির নেতা তামিম রায়হানসহ অন্যান্য নেতাকর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...