
পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৬৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, মামলা নং-৩(১)২৬ ও আটককৃতকে শনিবার(৩ জানুয়ারি) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে পাইকগাছা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী একই গ্রামের হাফিজুল সরদারের স্ত্রী মোছাঃ হামিদা বেগম (৩৭)। অভিযানের সময় তার হেফাজত থেকে ৬৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর— ৩(১)২৬।
পাইকগাছা থানার ওসি (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক হামিদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং শনিবার (৩ জানুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...