
পাইকগাছা থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এবিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, মামলা নং-১১। এছাড়াও আটককৃতদের বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, বুধবার রাত এগারটা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক এসআই সবুজ গাজী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কপিলমুনি বাজার এলাকা থেকে হাউলি প্রতাপকাটি গ্রামের বিকাশ সরদারের ছেলে সেতু সরদার(২৫) ও পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার মাগুরখালী গ্রামের স্বপন মন্ডলের ছেলে আকাশ মন্ডল (২৬) কে আট পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করা হয়।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আট পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক পূর্বক থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এবং আটককৃতদের বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...