• খুলনা দেশজুড়ে
  • পাইকগাছায় ইসলামিক ফাউন্ডেশন মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় ইসলামিক ফাউন্ডেশন মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ , ২২ জানুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

এম জালাল উদ্দীন:পাইকগাছা

পাইকগাছায় ইসলামিক ফাউন্ডেশন মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কতৃর্ক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ (এমবিবিএস)।

হাফেজ মাওলানা বিলাল হোসাইনের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল হান্নান ওমরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকী, সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাসাস সভাপতি সাইদ আলী বাবলা, খুলনা জেলা যুবদলের সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো: হুরায়রা বাদশা, ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার শেখ শওকাত হোসেন, মুফতি বজলুর রহমান,মুফতি আহমাদউল্লাহ,হাফেজ মাওলানা আবু মুছা,
মাওলানা আবুল কালাম আযাদ,ক্বারি ইদ্রিস,আলী মোল্লা, আমিরুল ইসলাম, কাশেম জোয়াদ্দার,রাশেদ বিশ্বাস, ক্বারি কামরুল ইসলাম, মাওলানা সাজ্জাদ মোল্লা, মুফতি আল আমিন, মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ।

মন্তব্য লিখুন