
এম জালাল উদ্দীন:পাইকগাছা
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য’র আলোকে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পাইকগাছায় উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দীন।
সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা রণজিৎ বাবু, প্রেসক্লাব পাইকগাছা এর সহ-সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, উপজেলা সিএ আব্দুল বারী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতায় উপজেলার মোট ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন। এর মধ্যে প্রথম স্থান অধিকার করেন পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়, ২য় কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় ও ৩য় স্থান অধিকার করেন লক্ষীখোলা কলেজিয়েট স্কুল এন্ড কলেজ। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...