
খুলনার পাইকগাছায় চিংড়ি ঘেরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান মোড়ল (৪০) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৈয়াসিটিবুনিয়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ইমান মোড়ল ঐ ইউনিয়নের গজালিয়া গ্রামের জিবা মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমান মোড়ল শনিবার সকালে আলহাজ্ব ইকবাল কাগুজীর কৈয়াসিটিবুনিয়া এলাকার চিংড়ি ঘেরে মজুরি ভিত্তিতে মাছ ধরতে যান।
মাছ ধরার একপর্যায়ে ঘেরের বাঁধে পা পিছলে তিনি ঘেরে ব্যবহৃত বৈদ্যুতিক বাল্বের তারের ওপর পড়ে যান। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন।
পরে ঘেরে থাকা অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া।
মন্তব্য লিখুন
আরও খবর
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক