
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালী ও মাগুরার শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু-মাটি বিক্রির দায়ে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের সশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৯ মে) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকি।
ঘটনাস্থলটি দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে অবহিত করেন।
পরে দুই উপজেলার প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ট্রলি ট্রাক ও একটি এসকে ব্র্যান্ডের ভেকু (এক্সকাভেটর) জব্দ করা হয়।
এ সময় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মান্দারতলা গ্রামের অলিয়ার রহমানের ছেলে মোঃ মুক্তাদির রহমান (২৮) কে আটক করে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জানান, ঘটনাস্থলটি মূলত মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের অন্তর্ভুক্ত সরকারি জায়গা।
সেখানে অবৈধভাবে মাটি কাটার দায়ে ওই যুবককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু ও একটি ট্রলি ট্রাক জব্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...