• খুলনা শীর্ষ সংবাদ
  • পাইকগাছায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনোয়ারুল ইসলামের প্রচারণা শুরু

পাইকগাছায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনোয়ারুল ইসলামের প্রচারণা শুরু

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ , ৪ অক্টোবর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 days আগে
ছবি- সময়ের আবর্তন।

খুলনার পাইকগাছা উপজেলার ৬ নম্বর লস্কর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে নির্বাচনী মতবিনিময় করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম।

রোববার(৪ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (লস্কর-কড়ুলিয়া) মধ্যপাড়া যুব সংঘ চত্বরে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

অবসরপ্রাপ্ত নায়েব আব্দুর রউফ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ডা. মাহাবুবুর রহমান। বিপুল সরকারের সঞ্চালনায় সভায় আনোয়ারুল ইসলামের সমর্থনে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত ব্যাংকার পরিতোষ কুমার ঢালী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ কুমার মণ্ডল, আকিজ উদ্দীন গোলদার, দলিল লেখক বিমল সরদার, শিক্ষক ও সাংবাদিক আব্দুল গফুর, বিরিঞ্চি মণ্ডল, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ভূধর চন্দ্র মণ্ডল, তাপস কুমার সানা, মোস্তাকিন গাজী, ভবেন্দ্র নাথ সানা, পল্লী চিকিৎসক নারায়ণ মণ্ডল, মিজবর রহমান, কবির আহম্মেদ, আলতাফ হোসেন, খানজাহান গোলদার, বিনয় সানা, অ্যাডভোকেট মোস্তফা কামাল, স্বপন কুমার সানা, দীপঙ্কর মণ্ডল, অরবিন্দু সানা, গাজী মিজানুর রহমান মিজান, মনোজ মণ্ডল, সোনাভান বিবি ও শহীদ গাজীসহ অনেকে।

সভায় বক্তারা আনোয়ারুল ইসলামের দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করে তাকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সমর্থনের কথা জানান।

আনোয়ারুল কাদির বলেন, লস্কর ইউনিয়নের মানুষের পাশে থেকে দীর্ঘদিন কাজ করেছি। তিনি আরো বলেন, দল-মত নির্বিশেষে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই।

এলাকার উন্নয়ন, নাগরিকসেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর