
পাইকগাছার রাড়লী ইউনিয়নের আ’লীগের দোষর ও কতিপয় চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে গদাইপুর ইউনিয়নের রাশেদুজ্জামান রাশেদসহ ছাত্রদের উপর দেশী অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে গদাইপুর ইউনিয়নবাসীর ব্যানারে পাইকগাছা উপজেলার গদাইপুর নতুন বাজারে পাইকগাছা -খুলনা সড়কে হাজারো নারী পুরুষের উপস্থিতে মানববন্ধনে অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য শেখ বেনজীর আহমেদ লাল, প্রধান শিক্ষক বদিরুজ্জামান সরদার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, সম্পাদক শিক্ষক বাবর আলী গোলদার।
বিএনপি নেতা ফারুক সরদারের সঞ্চালনায় এ সময় আরোও বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আবু হাসান, জামিনুর রহমান রানা, ইউনুচ আলী, মুস্তাফিজুর রহমান লিপ্টন, মোখলেসুর রহমান কাজল, সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী, শামসজ্জামান, শাহিনুর রহমান ও আল-আমিন মোড়ল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১এপ্রিল গদাইপুর ইউনিয়নের রাশেদুজ্জামান রাশেদসহ ছাত্রদের উপর দেশী অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে রাড়ুলী ইউনিয়নের আ’লীগের দোসর ও কতিপয় চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা মারাত্মক আহত হয়েছে।
অনতিবিলম্বে আ’লীগের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি প্রদান করে বক্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...