পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

জুলাই উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৫ আগষ্ট) বিকেলে পাইকগাছা শহীদ মিনার চত্বর থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাইকগাছা গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য শেখ ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সরদার ফারুক হোসেন, বেনজির আহমেদ লাল ও কাজী সাজ্জাদ আহমেদ মানিক।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক তোহিদুজ্জামান মুকুল, সদস্য সচিব সরদার ইমরান হোসেন, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাধারণ সম্পাদক আবুল কাশেম।

আনন্দ মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর