
পাইকগাছায় বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ বাবদ ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত এর পক্ষে ক্ষতিগ্রস্ত ২৭ জন ভূমি মালিকের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক দীপায়ন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য অধিগ্রহণকৃত জমির বিপরীতে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে সরকার নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার ২৭ জনের মাঝে চেক বিতরণ করা হয়।
এ সময় উপকারভোগীরা দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় ক্ষতিপূরণের অর্থ প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...