
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে “টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ক্যাম্পেইন–২০২৫ উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ এর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাজাহান শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আব্দুস সামাদ।
এ সময় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, এবং সঠিক সময়ে ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে শিশুদের এই রোগ থেকে নিরাপদ রাখা সম্ভব। আগামী ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...