
খুলনার পাইকগাছায় ডিসিআর পাওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিনের দখলি সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। তবে পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
জানা যায়, উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়াতলা মৌজার লক্ষ্মীখোলা গ্রামের বাসিন্দা আলহাজ্ব ইকবাল কাগুজী প্রায় ৭ বিঘা জমিতে নব্বইয়ের দশক থেকে চিংড়ি ও ধান চাষ করে আসছেন।
এর মধ্যে ৭৩ শতক ভিপি (ভেস্টেড) জমি বাংলা ১৩৮৫ সাল থেকে ১৪৩২ সাল পর্যন্ত ডিসিআর মূলে ভোগদখলে রয়েছে বলে দাবি করা হয়েছে।
অভিযোগ রয়েছে, উক্ত ৭৩ শতক জমির ডিসিআর পাওয়ার লক্ষ্যে এবং জমির দখল প্রমাণের উদ্দেশ্যে বুধবার (১৭ জুন) সকালে জামায়াত নেতা মাহবুবুর রহমান মন্টু কাগুজী লোকজন নিয়ে ঘেরের পাশের রাস্তার ওপর একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন।
এ সময় ঘেরের মালিক আলহাজ্ব ইকবাল কাগুজী বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ইকবাল কাগুজী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।
আলহাজ্ব ইকবাল কাগুজী বলেন, আমি এবং আমার পূর্বসূরিরা প্রায় ৪৭ বছর ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছি। মোট ৭ বিঘা জমির মধ্যে ৭৩ শতক ভিপি সম্পত্তি রয়েছে।
চলতি বছর ওই জমির ডিসিআরের জন্য আবেদন করেছি। কিন্তু মন্টু কাগুজীও একই জমির ডিসিআর পাওয়ার উদ্দেশ্যে আমার আবেদনের বিরুদ্ধে আপত্তি দিয়ে পৃথক আবেদন করেছেন।
জমি দখলের বিষয়ে জামায়াত নেতা মাহবুবুর রহমান মন্টু কাগুজী জানান, ভূমি অফিস থেকে বলেছে জমি দখলে নাথাকলে ডিসিআর পাওয়া যাবেনা সেজন্য দখলে গিয়েছিলাম। আমি জামায়াতে ইসলামী দল করি কিন্তু বর্তমানে কোন পদে নেই।
পাইকগাছা পৌরসভার জামায়াতে ইসলামী মেয়র প্রার্থী এ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু বলেন মন্টু ভাই জামায়াতে ইসলামী দল করে সত্য তবে সে শ্রমিক কল্যাণ ফেডারেশন নিচের দিকে পদে আছেন।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি জানান, উক্ত জমির ডিসিআরের জন্য উভয় পক্ষ আবেদন করেছে।
বিষয়টি শুনানির মাধ্যমে যাচাই-বাছাই করা হবে। প্রকৃত দখল ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ডিসিআর প্রদান করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...