
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর খুলনার পাইকগাছায়ও এ অভিযানের স্থানীয় কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর পরপরই পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয়ভাবে এ কর্মসূচি শুরু করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, ওসি (অপারেশন) মোঃ জুলফিকার আলী, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল ও পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুজ্জামান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম, পৌরসভার প্রধান সহকারী শেখ জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ পরিচালিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...