
খুলনার পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় পাইকগাছা পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজারো মুসল্লির অংশগ্রহণে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আশরাফুল ইসলাম রাহমানি।
ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঈদগাহ ময়দানে নামাজ ও সার্বিক শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন ও পাইকগাছা পৌরসভা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আঃ মজিদ, জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র কামাল আহমেদ সেলিম নেওয়াজ, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনসহ আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়াও পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ-উল আযহার জামাত অনুষ্ঠিত হয়। পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মুসল্লিরা পশু কুরবানিতে অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...