
খুলনার পাইকগাছা উপজেলায় নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করে তুলতে উপজেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
জানা যায়, উপজেলা পরিষদের এডিপি তহবিলের অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকার মোট ২৫ জন অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীর মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এর মাধ্যমে নারীরা ঘরে বসেই আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডলসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা, সুবিধাভোগী নারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার ও সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই সহায়তা তাদের স্বনির্ভর হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার