
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে রোপা আউশ ( উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা চত্বরে ২০২৫/২০২৬ অর্থ বছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ গ্রীষ্মকালীন, তিল,পাট ও আউশ আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা চত্বরে কৃষকদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও কৃষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।
এ সময় আরো উপস্থিত ছিলেন , উপজেলা যুব উন্নয়ন অফিসার পারভেজ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব, ইব্রাহিম খলিল , আল ফুয়াদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিজন কৃষকে ১ বিঘা জমিতে ৫ কেজি করে আউশ ( উফশী) ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার মোট ছয় হাজার জন, মুগবীজ ১৭০ জন, তিল বীজ ৭০ জন, পাট বীজ ৩০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...