
পাইকগাছায় ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ এবং উন্নয়ন সংস্থা নবলোক-এর সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াটার এইড বাংলাদেশ-এর প্রতিনিধি সুমন সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, শেখ খোরশেদুজ্জামান, নবলোক-এর প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল, বিএম নাহিদ হাসান, প্রোগ্রাম অফিসার কাজী ফারহানা আফরোজ, ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার পবিত্র মণ্ডল এবং রেহেনা পারভিন।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...