
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছায় পাখি শিকার রোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন বনবিবি। শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার নতুন বাজার ও বোয়ালিয়া মোড়ে এ কার্যক্রম পরিচালিত হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—বনবিবি’র সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, সাদিয়া সুলতানা, অর্পিতা সাধু, আফরোজা, বর্ষণ রায়, তৃষা বিশ্বাস, পরিবেশকর্মী গণেশ দাশ, কওসার আলীসহ অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফসলের ক্ষেতে পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে পাখি, তাই পাখিকে কৃষকের বন্ধু হিসেবে বিবেচনা করা হয়।
পাখি শিকার আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে তারা আরও জানান—১৯৭৪ সালের বন্যপ্রাণী রক্ষা আইন এবং ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই অপরাধ পুনরায় করলে শাস্তি দ্বিগুণ হবে।
পরিবেশ কর্মীরা পাখি সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...