পাইকগাছায় বজ্রপাতে ৩টি গরুর মৃত্যু; দিশেহারা দুই খামারি

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ , ১৯ জুন ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
প্রতিকী ছবি।

খুলনার পাইকগাছা উপজেলায় বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু হয়েছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন দুই প্রান্তিক খামারি।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার দেলুটী ইউনিয়নের হরিণখোলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় ঝড়-বৃষ্টি।

একপর্যায়ে তীব্র বজ্রপাত হলে গ্রামের বাসিন্দা ননি কবিরাজ ও শিব সরদারের তিনটি গরু বজ্রাঘাতে আক্রান্ত হয়। ঘটনাস্থলেই গরুগুলোর মৃত্যু হয়।

জানা গেছে, গরুগুলো মাঠসংলগ্ন খোলা স্থানে বাঁধা ছিল। আকস্মিক দুর্যোগের কারণে সেগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ পাননি মালিকরা।

ক্ষতিগ্রস্ত খামারিরা জানান, মৃত গরুগুলোর বাজারমূল্য উল্লেখযোগ্য। হঠাৎ এ ধরনের ক্ষতিতে তারা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। জীবিকার অন্যতম অবলম্বন হারিয়ে তারা এখন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এদিকে, ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগী দুই খামারি।

মন্তব্য লিখুন

আরও খবর