
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশে কৃষিকে আধুনিকায় করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন।
দেশে যখন খাদ্যের অভাব ছিল সেই সময় তিনি কৃষিকে আধুনিয়কায়ন করে খাদ্যে সয়ংসম্পুর্ণ করে তুলেছিলেন। তিনি আজ শুক্রবার (১৯ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় মঈন খান বলেন, বর্তমান সরকার প্রধানও দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্দ্যোগ গ্রহন করেছেন।উচ্চ ফলনশীল ধানের পাশাপাশি বিভিন্ন ফলজ,বনজ গাছ রোপনের মাধ্যমে আগামী ৫ বছরের মধ্যে ৫ কেটি বৃক্ষরোপন কর্মসূচি বিএনপি নিয়েছে। যার মাধ্যমে দেশকে সুজলা সুফলা করে পরিবেশগত বিপর্যয় রোধ করা হবে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজিজল হক,পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার,উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক সাইফুল হক,যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে ড.মঈন খান উপজেলার বিভিন্ন কৃষকদের মাঝে গাছের চারা,সার,বিজ ও নগদ অর্থ বিতরণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...