
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছায় জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম।
উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সজল।
বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা সুলতান মাহমুদ, জাফরিন নেওয়াজ চন্দন, আতিক নেওয়াজ চঞ্চল,শেখ ইমাদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, যুগ্ম আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, শেখ আবু তালেব, এ্যাড: একরামুল হক বিশ্বাস, সরদার ফারুক আহমেদ।
সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এবং নেতাদের হেয় প্রতিপন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট পরিহার করতে হবে।
এসময়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...