
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছার আল-আমিন মহিলা দাখিল মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের জন্য নির্মিত ওয়াশ ব্লক উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
ওয়াশ ব্লকটি এনজিও সংস্থা ‘নবলোক’-এর উদ্যোগে নির্মিত হয়, যেখানে স্যানিটারি ল্যাট্রিন এবং সুপেয় পানির জন্য “আরডি” প্রযুক্তির ৬টি পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় ১৯ লাখ টাকা। উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি প্রভাষক শহিদুল ইসলাম। মাদ্রাসার সুপার মো. বাহারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী শেখ, গদাইপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক মো. ওমর ফারুক, মনিটরিং অফিসার মো. ইসরান পারভেজ এবং প্রকৌশলী মো. সাজ্জাদ সরদার।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...