
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পাইকগাছা উপজেলায় যৌথবাহিনীর মহড়া ও বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের যাতায়াত সুবিধা, পরিবেশগত প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
যৌথবাহিনীর এই মহড়ায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পাইকগাছা থানার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। মহড়ার মাধ্যমে নির্বাচন ও গণভোট চলাকালীন সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতি যাচাই করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন,নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলার মোট ৮৮টি ভোটকেন্দ্রের মধ্যে ইতোমধ্যে ৭০টির বেশি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে যৌথবাহিনীর এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...