
এম জালাল উদ্দীন:পাইকগাছা
আগামী ২১ ফেব্রুয়ারী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসারে মাহেরা নাজনীন।
সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রেজাউল ইসলাম, এস আই বাবলা দাশ।
এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, প্রভাষক আবু সাবাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
সভায় একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্প স্তবক অর্পণ, সকাল ৮ টায় প্রভাত ফেরী ও সকাল ১০টায় আলোচনা সভা সহ যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস পালনে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...