
তীব্র শীতের প্রভাবে অসহায় ও দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার গদাইপুর ইউনিয়নের বাইশারাবাদ আশ্রয়ন প্রকল্প ও সংলগ্ন গুচ্ছ গ্রামে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে এ কম্বল বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। তিনি আশ্রয়ন প্রকল্প ও গুচ্ছ গ্রামের সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারগুলোর হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন।
এসময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব করাই সরকারের অন্যতম মানবিক কর্মসূচি। আশ্রয়ন প্রকল্প ও গুচ্ছ গ্রামে বসবাসকারী সুবিধাবঞ্চিত মানুষদের কথা বিবেচনা করেই উপজেলা প্রশাসনের এ উদ্যোগ চলমান রয়েছে।
কম্বল পেয়ে আশ্রয়ন প্রকল্প ও গুচ্ছ গ্রামের বাসিন্দারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, তীব্র শীতে কম্বল পেয়ে তাদের দৈনন্দিন জীবনযাত্রা কিছুটা স্বস্তিদায়ক হবে।
স্থানীয়দের মতে, শীতের সময় এ ধরনের মানবিক উদ্যোগ দরিদ্র মানুষের জন্য অত্যন্ত সহায়ক। উপজেলা প্রশাসনের এই কার্যক্রম সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, শীত মৌসুমে শিক্ষার্থী, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পাইকগাছা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী- উপজেলার বিভিন্ন মাদ্রাসা, সামাজিক সংগঠন, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন মাধ্যমে নিয়মিতভাবে মানবিক এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...