
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- আসন্ন ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় ধানের শীষের প্রার্থী মো. নূরুজ্জামান লিটনের সমর্থনে এক বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার(২২ জানুয়ারী) বিকেলে বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড ময়দান হতে বিশাল ঐ প্রচার মিছিল বের করা হয়। শার্শা ও বেনাপোল এলাকার সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মিছিলটি বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন ধানের শীষের মনোনীত প্রার্থী নূরুজ্জামান লিটন নিজে। এসময় তার সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা “আসন্ন ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬” উপলক্ষে নূরুজ্জামান লিটনকে বিজয়ী করার আহ্বান জানান। মিছিল থেকে “ধানের শীষে ভোট দিন” স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় নূরুজ্জামান লিটন বলেন, ”সাধারণ মানুষের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যেই আমরা রাজপথে আছি।
শার্শা ও বেনাপোলের মানুষের উন্নয়ন ও সেবায় ধানের শীষের কোনো বিকল্প নেই। আগামী ১২ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে আপনারা এর প্রতিফলন ঘটাবেন বলে আমার বিশ্বাস”।
মিছিলে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘ সময় পর নির্বাচনের আমেজ এবং ধানের শীষের পক্ষে এই গণজোয়ার এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছে। উল্লেখ্য যে, যশোর-১ আসনে এবারের নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...