
পাইকগাছায় সংঘবদ্ধভাবে রাইচমিলের বিভিন্ন মালামাল লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ সালমা বেগম।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের এসএম শাহাজউদ্দিনের স্ত্রী সালমা বেগম ইং-০৯/০৯/২০২৪ তারিখ অভিযোগে উল্লেখ করেন, আমার স্বামী শাহাজউদ্দিনের বোয়ালিয়া মোড় নামক স্থানে দীর্ঘদিন ধরে সোমা অয়েল এন্ড রাইচমিল সহ অন্যান্য ব্যবসা সুনামের সহিত পরিচালনা করে আসছে। সম্প্রতি আমার স্বামী শারীরিকভাবে অসুস্থ হয়ে বাড়িতে রয়েছে।
এদিকে বিবাদী একই গ্রামের তাজউদ্দীন আমার স্বামীর সৎ ভাই। সেকারণে আমার স্বামীর সাথে বিবাদী তাজউদ্দিনের দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে জমাজমি ভাগবন্টনের বিষয় নিয়ে বিরোধ সহ শত্রুতা চলিয়া আসছে।
এমতাবস্থায় গত ইং- ০৫/০৮/২০২৪ তারিখ সরকার পরিবর্তনের পর বিবাদী তাজউদ্দিন আমাদের ক্ষয়ক্ষতি করার পায়তারা শুরু করে।এরই ধারাবাহিকতায় গত ইং- ০৭/০৮/২০২৪ তারিখ সকাল আনুমানিক সাড়ে দশটা হইতে ইং ০৮/০৮/২০২৪ তারিখ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত বিবাদী তাজউদ্দিন, আব্দুল আলীম, জসিম উদ্দিন সহ ৮/১০ জন লোক সংঘবদ্ধভাবে আমার স্বামীর রাইচমিল হইতে অটো রাইচমিল, ৬টা চায়না মটর,ডায়মন্ড মেশিন, হলুদের মিল ও বিভিন্ন লোকের রেখে যাওয়া মালামাল সহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ লুটপাট করে নিয়ে যায়। যাহার বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা।
এবিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই কেএম সাদ্দাম হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...