
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের পাঁচ থানার ওসিকে বদলি করা হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিকের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়ে জানানো হয়।
এ প্রজ্ঞাপনে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলি করা কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।
ওই প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে হাইওয়ে পুলিশ, নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়াকে সিআইডি, ঝিনাইগাতী থানার ওসি বশির আহামেদ বাদলকে সিআইডি, শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীকে সিআইডি ও নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়াকে সিআইডি পুলিশে বদলি করা হয়েছে।
শেরপুরের পাঁচ থানার এসব ওসিদের গত সংসদ নির্বাচনের আগে জেলার এক থানা থেকে অন্য থানায় বদলি করা হয়েছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...