• খুলনা দেশজুড়ে
  • পাইকগাছায় সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘ভোটের গাড়ি’র প্রচারণামূলক প্রদর্শনী অনুষ্ঠিত

পাইকগাছায় সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘ভোটের গাড়ি’র প্রচারণামূলক প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ , ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় পরিচালিত ভ্রাম্যমাণ সচেতনতামূলক কর্মসূচি ‘ভোটের গাড়ি’ বর্তমানে খুলনার পাইকগাছা উপজেলায় অবস্থান করছে। গণতন্ত্র ও ভোটাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নে জনসাধারণের মাঝে ‘ভোটের গাড়ি’র প্রচারণামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে ভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে নানা সাংস্কৃতিক উপস্থাপনা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘ভোটের গাড়ি’র মতো উদ্যোগ সাধারণ মানুষের কাছে সহজ ও আনন্দঘন উপায়ে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখছে।

এসময়ে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ প্রদর্শনী উপভোগ করেন। আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।

এর আগে সকালে “ভোটের গাড়ি” উপজেলার গদাইপুর ও চাঁদখালী ইউনিয়নে প্রচারণামূলক প্রদর্শনী করেন।

মন্তব্য লিখুন

আরও খবর