পাইকগাছায় সরল দীঘিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ , ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

পাইকগাছা পৌরসভায় অবস্থিত ঐতিহ্যবাহী সরল দীঘিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করা হয়েছে। উপজেলা প্রশাসন, পাইকগাছা পৌরসভা এবং উন্নয়ন সহযোগী সংস্থা নবলোকের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে সোমবার(২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময়ে পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে অবহেলিত সরল দীঘির পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় দীঘির চারপাশের ময়লা-আবর্জনা অপসারণ, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পৌরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে।

ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।