
খুলনার পাইকগাছা থানা পুলিশের পৃথক অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিসহ নিয়মিত মামলার আরও দুই আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদের শনিবার (১৩ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়ার সার্বিক দিকনির্দেশনায় থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা করিম সানা ও রুবেল সানা। তারা পাইকগাছা থানার নিয়মিত মামলার আসামি (মামলা নং–৫)। একই গ্রামের সাত্তকী মন্ডল এক বছর এক মাসের সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে থানা সূত্র।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিনজনকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...