
পাইকগাছায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে সুন্দরবন দিবস পালিত হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পরিবেশবাদী সংগঠন ‘বনবিবি’র উদ্যোগে নতুন বাজারস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে আয়োজিত সভায় “বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন” প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা সুন্দরবন রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর সভাপতি অশোক কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু।
এছাড়াও বক্তব্য রাখেন লিনজা আক্তার মিথিলা, তৃষা বিশ্বাস, পরিবেশকর্মী গণেশ দাশ, অর্পিতা সাধু, মিম, শাহিনুর রহমান, কার্তিক মণ্ডলসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক রক্ষাকবচই নয়, এটি বিশ্বের একটি অমূল্য সম্পদ ও ঐতিহ্যের প্রতীক।
ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় জনপদকে সুরক্ষা দিতে সুন্দরবনের ভূমিকা অপরিসীম। কিন্তু পলিথিন ও প্লাস্টিক দূষণ, বন উজাড় এবং অবৈধ কার্যক্রমের কারণে এর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
তারা আরও বলেন, সুন্দরবনের প্রাণী ও উদ্ভিদবৈচিত্র্য রক্ষায় ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার করা প্রয়োজন।
এ লক্ষ্যে সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...