
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে একটি প্রতিবাদ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কপোতাক্ষ মার্কেটের সামনে বাজার চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সদস্যসচিব যজ্ঞেশ্বর সানা কার্তিকের সভাপতিত্বে সমাবেশে সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা ইউনুস আলী ও সোহেল গাজী সঞ্চালনা করেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক।
এ সময় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তুষার কান্তি মণ্ডল, আব্দুল কাদের শামীম জোয়ার্দ্দার, রাজিব নেওয়াজ, বিশ্বজিৎ কুমার সাধু, তরিকুল ইসলাম, হারুন-রশিদ, আব্দুর রহিম, আব্দুল মজিদ, খানজাহান গোলদার, মিনারুল ইসলাম মিন্টু, আসলাম পারভেজ, শামীম আহমেদ, ইমান আলী, গোলাম রব্বানী, আব্দুস সালাম, মাওলা হোসেন, আজারুল ইসলাম, ইকবাল হোসেন, মিল্টন, সঞ্জয়, শংকর মণ্ডল, জিল্লুর রহমান, সুজন গাজী, নাজমুল গাজী, আব্দুল্লাহ সরদার, সাবান আলী, লাভলু সানা, হুমায়ুন সানা, মাসুম বিল্লাহ, রবিউল ইসলাম, আকরাম হোসেন, হযরত আলী, রফিকুল সর্দার, মনিরুল মোড়ল, মাসুম গাজী, শাহিন খান, আনারুল গাজী, আকিল সর্দার, মাজেদ গোলদার, সাইবুর গাজী ও সামাদ গাইনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...