
খুলনার পাইকগাছায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১ হাজার ২০০ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) লতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ চত্বর ও বিভিন্ন সড়কের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও লতা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফজলে রাব্বী।
কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে লতা ইউনিয়নের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ১ হাজার ২০০ গাছের চারা রোপণ করা হবে।
এসব চারা রোপণের মাধ্যমে ইউনিয়নের পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের বিষয়ে স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের সচিব মো. জাবেদ ইকবাল, ইউপি সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা পরিচর্যার কার্যক্রম অব্যাহত রাখা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...