পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত

প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ , ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মৎস্যসম্পদের উন্নয়ন ও প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় খুলনার পাইকগাছায় প্লাবনভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেতসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম এমদাদুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি আলতাফ হোসেন, বিএনপি নেতা মোল্লা ইউনুস আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানান, প্রাকৃতিক ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করতে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে এ উদ্যোগ মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, এ কার্যক্রমের আওতায় পাইকগাছা উপজেলার ৪০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৩৪ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর