
খুলনার পাইকগাছায় সমাজের পিছিয়ে পড়া ও অস্বচ্ছল ৬২টি পরিবারের মাঝে বিনামূল্যে সোলার প্যানেল ও ব্যাটারি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৯ মে) বিকেলে উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাক্টিক্যাল এ্যাকশনের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে সোলার প্যানেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে চাঁদখালী ও লস্কর ইউনিয়নের চা দোকানি, নৌকার মাঝি, ভ্যানচালকসহ বিভিন্ন পেশার অস্বচ্ছল পরিবারের মাঝে ৫০ ওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল ও ব্যাটারি বিতরণ করা হয়। দুই ইউনিয়নের প্রতিটিতে ৩১টি করে মোট ৬২টি পরিবার এ সহায়তা পায়।
লস্কর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দিলীপ মণ্ডলের সভাপতিত্ব করেন।
প্রাক্টিক্যাল এ্যাকশনের সিনিয়র অফিসার (ট্রেনিং অ্যান্ড টেকনোলজি) মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপকারভোগীদের পক্ষে বক্তব্য দেন চা দোকানি জবা রানী, নার্গিস বেগম, সঞ্জয় দাস ও নিখিল হালদার। তারা এ সহায়তার জন্য সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থা ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব ফারুক আহমেদ সরদার, ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, অরবিন্দ মণ্ডল, তাজউদ্দীন আহমদ, সহকারী সচিব তারিক গাজী এবং প্রাক্টিক্যাল এ্যাকশনের প্রতিনিধি শুভ মণ্ডল, ওবায়দুল ইসলাম ডালিম, রাশেদা খানমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত