
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ মে পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মোঃ গাওছাল আজম, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা।
এছাড়া জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় অংশ নেন।কল্যাণ সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া, সমস্যা ও প্রস্তাবনা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।
পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ মনোযোগ সহকারে বিষয়গুলো শোনেন এবং বাস্তবসম্মত সমাধান গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার আসন্ন পবিত্র ঈদুল আযহা- উপলক্ষে পশুর হাট ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি, ছিনতাই বা মলমপার্টির তৎপরতা বরদাশত করা হবে না। এসব অপরাধ দমনে জেলা পুলিশের সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এ সময় এপ্রিল ২০২৬ মাসের পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়। সভায় অপরাধ দমন ও জনসেবামূলক পুলিশিং আরও শক্তিশালী করতে মাঠপর্যায়ে তৎপরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...