
এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ সারা দেশের ন্যায় পাইকগাছা উপজেলা জুড়েও কাঁচাবাজার সহ নিত্যপ্রয়োজনীয় মালামালের দ্রব্যমূল্যে অস্থিরতা বিরাজ করছে। পৌর সদর থেকে গ্রামপর্যায়ের বাজারগুলোর প্রায় একই অবস্থা। যা কিনা নিম্নবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে। ফলে সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে নিম্নবিত্তদের। এমন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় মালামালের মূল্য স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে পাইকগাছা উপজেলা প্রশাসন।
সোমবার বিকালে কপিলমুনি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। এসময়ে বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন দোকানীদের সচেতন করার পাশাপাশি খুচরা বিক্রেতা, মুদি দোকান, মনিহারি দোকান, মাংসের দোকান, মাছ বাজার, কাচামালের দোকানসহ অন্যান্য সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেন উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।
এছাড়াও দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখা, ক্রয় রশিদ সংরক্ষণ, ডিজিটাল ওজন মাপার মেশিন নিশ্চিতকরণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য সহনীয় রাখতে ব্যবসায়ীমহলের প্রতি বিভিন্ন নির্দেশনা প্রদান করেন তিনি। পাশাপাশি অনেক দোকানে মূল্য তালিকা প্রদর্শন না থাকায়, মেয়াদউর্ত্তীন্ন মালামাল সংরক্ষণ, অবৈধ পলিথিন ব্যবহার এবং মালামালের রশিদ সংরক্ষণ না করার অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান সহ জব্দকৃত মালামাল বিনষ্ট করা হয়।
উক্ত অভিযান পরিচালনাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, পেশকার মোঃ ইব্রাহিম হোসেন, শেখ শাহেদুজ্জামান বাবু, এএসআই মুস্তাক হোসেন, আনসার সদস্য প্রসেনজিৎ সহ সঙ্গীয় পুলিশ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...