
খুলনার পাইকগাছা পৌর সদরের মেইন রোডে হিরো শোরুমের বিপরীত পাশে এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
প্রসবের পর স্থানীয় চিকিৎসক আব্দুল হালিম ভ্যানযোগে মা ও নবজাতককে উদ্ধার করে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ ও নিরাপদ অবস্থায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন হাসপাতালে ছুটে যান।
সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। তারা মা ও শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় ইউএনও মাহেরা নাজনীন বলেন, “যদি প্রসূতির পরিচয় নিশ্চিত করা না যায়, তাহলে সরকারিভাবে তার এবং শিশুর সার্বিক সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও মানবিক সহানুভূতির জন্ম নিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...