
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র জানালার গ্রীল কেটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের কার্যালয়ে প্রবেশ করে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে এবং সিসি ক্যামেরার সরঞ্জাম চুরি করে পালিয়ে যায়।
রোববার(৫ এপ্রিল সকালে ঘটনাটি ধরা পড়ে। হাসপাতালের কনসালটেন্ট ডা. জহিরুল ইসলাম জানান, সকালে অফিসে এসে কর্মকর্তার কক্ষের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, জানালার গ্রীল কাটা এবং কক্ষের চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, সকালে অফিসে এসে দেখি দরজা ভাঙা, এ অবস্থায় কক্ষে ঢুকতে হয়েছে। ভেতরে আলমারি ও টেবিলের ড্রয়ার খোলা, কাগজপত্র এলোমেলো। সংঘবদ্ধ চোরেরা সিসি ক্যামেরার মনিটর, ডিভিআর ও রাউটার নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে, বর্তমান স্বাস্থ্য কর্মকর্তা যোগদানের পর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। এতে তিনি সাধারণ মানুষের প্রশংসা পেলেও একটি মহল অসন্তুষ্ট হয়ে থাকতে পারে-এমন মন্তব্যও করছেন অনেকে। সেই প্রেক্ষাপটে তাকে বেকায়দায় ফেলতে বা গুরুত্বপূর্ণ নথি গায়েব করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...