• খুলনা শীর্ষ সংবাদ
  • পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস দিলেন – এমপি আবুল কালাম আজাদ

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস দিলেন – এমপি আবুল কালাম আজাদ

প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ , ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খুলনার পাইকগাছায় তীব্র লোডশেডিংয়ের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কায় হাসপাতালটিতে একটি আইপিএস প্রদান করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

গতকাল বুধবার সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএসটি হস্তান্তর করেন। আইপিএসটি দিয়ে একসঙ্গে ১০টি ফ্যান ও ১০টি লাইট চালানোর সক্ষমতা রয়েছে। এতে বিদ্যুৎ বিভ্রাটের সময় চিকিৎসক, রোগী ও স্বজনদের দুর্ভোগ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

আইপিএস প্রদান শেষে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ও দপ্তর ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পরে তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর